← imshahin.dev
WhatsApp বট · ১৪ অক্টোবর ২০২৬

WhatsApp বট কীভাবে কাজ করে: মেসেজ ও API-র পথ

কেউ WhatsApp-এ লিখলে বট কীভাবে সেটা পায়, অন্য API থেকে তথ্য আনে আর উত্তর ফেরত পাঠায়, ধাপে ধাপে। উদাহরণ হিসেবে আছে একটা ব্যাংক-কিউ ডেমো।

বড় ছবি

একটা WhatsApp বটে তিনটা আলাদা যোগাযোগ চলে। প্রতিটা একটা করে HTTP কল।

ইউজার → বট

মেসেজ আসে

Meta আপনার সার্ভারের একটা ঠিকানায় POST পাঠায়। এর নাম webhook।

বট → ইউজার

উত্তর যায়

আপনার সার্ভার Meta-র Cloud API-তে POST করে। Meta সেটা ইউজারের ফোনে পৌঁছে দেয়।

বট → অন্য API

তথ্য আসে

মেনুর তথ্য, যেমন ব্যাংক বা শাখার তালিকা, বট অন্য একটা API থেকে আনে।

flowchart LR
  U["ইউজারের WhatsApp"] -->|"১ মেসেজ"| M["Meta Cloud API"]
  M -->|"২ webhook POST"| S["বটের সার্ভার"]
  S -->|"৩ GET বা POST"| D["ডেমো API"]
  D -->|"৪ JSON উত্তর"| S
  S -->|"৫ POST messages"| M
  M -->|"৬ উত্তর"| U
        
একটা মেসেজের পুরো যাত্রা। ৩ আর ৪ শুধু তখনই হয়, যখন উত্তর বানাতে বাইরের তথ্য লাগে।

শুরু করবেন কীভাবে

বট বানাতে একটা Meta অ্যাকাউন্ট, একটা অ্যাপ আর একটা WhatsApp নম্বর লাগে। শুরুতে টাকা লাগে না, কারণ Meta একটা টেস্ট নম্বর দেয়। মেনুর নাম মাঝে মাঝে বদলায়, তাই কোনো বাটন না পেলে নিচের অফিসিয়াল গাইড দেখুন।

  1. Meta Business পোর্টফোলিও বানান। business.facebook.com-এ আপনার Facebook অ্যাকাউন্ট দিয়ে ঢুকে একটা Business portfolio খুলুন। ব্যবসার নাম, আপনার নাম আর ইমেইল দিন।
  2. ডেভেলপার অ্যাকাউন্ট খুলুন। developers.facebook.com/apps খুলুন। প্রথমবার হলে ডেভেলপার হিসেবে নিবন্ধন করতে হয়, তখন আপনার ফোন নম্বর যাচাই করতে বলবে।
  3. অ্যাপ বানান। Create App চাপুন, ব্যবহারের ধরনে Connect with customers through WhatsApp বেছে নিন, অ্যাপের নাম আর ইমেইল দিন, আর ধাপ ১-এর Business portfolio যুক্ত করুন। এই নামটা না পেলে Other বেছে টাইপ হিসেবে Business নিন, তারপর অ্যাপে WhatsApp প্রোডাক্ট যোগ করুন।
  4. টেস্ট নম্বর আর Phone number ID নিন। অ্যাপের ড্যাশবোর্ডে WhatsApp → API Setup পেজে Meta একটা টেস্ট নম্বর দেয়। সেখানে Phone number ID দেখাবে, এটা টুকে রাখুন (উপরের PHONE_NUMBER_ID এটাই)। "To" ঘরে আপনার নিজের ফোন নম্বর যোগ করে OTP দিয়ে যাচাই করুন, তারপর Send message চাপলে আপনার WhatsApp-এ একটা hello_world মেসেজ আসবে। এটা এলে বুঝবেন সংযোগ ঠিক আছে।
  5. স্থায়ী টোকেন বানান। API Setup পেজের টোকেন কয়েক ঘণ্টায় মেয়াদ হারায়, তাই সেটা শুধু প্রথম পরীক্ষার কাজে লাগে। স্থায়ী টোকেনের জন্য Business Settings → Users → System users-এ যান। Add চাপুন (role Admin), তারপর Add assets → Apps থেকে আপনার অ্যাপ বেছে Full control দিয়ে সেভ করুন। এরপর Generate token চাপুন, অ্যাপ বেছে মেয়াদে Never দিন, আর whatsapp_business_messaging ও whatsapp_business_management টিক দিন। "No permissions available" দেখালে বুঝবেন অ্যাপটা System User-কে দেওয়া হয়নি। টোকেন একবারই দেখা যায়, তখনই নিরাপদ জায়গায় রাখুন।
  6. App Secret নিন। অ্যাপের App settings → Basic পেজে App secret-এর পাশে Show চাপুন। webhook-এর সই যাচাইয়ে এটা লাগে।
  7. আপনার সার্ভার চালু করুন। webhook-এর জন্য ইন্টারনেট থেকে খোলা একটা HTTPS ঠিকানা লাগে। বটের কোড ডিপ্লয় করে সেই ঠিকানা পান। ঠিকানাটা আগে থেকে চালু না থাকলে পরের ধাপের যাচাই ব্যর্থ হবে। নিজের কম্পিউটারে চালালে ngrok-এর মতো একটা টানেল দিয়ে ঠিকানা বানাতে পারেন।
  8. webhook বসান। WhatsApp → Configuration → Webhook-এ Edit চাপুন। Callback URL-এ আপনার ঠিকানা আর Verify token-এ আপনার ঠিক করা একটা গোপন শব্দ দিন (সার্ভারেও একই শব্দ রাখতে হবে)। Verify and save চাপুন, তারপর messages ফিল্ডের পাশে Subscribe চালু করুন।
  9. পরীক্ষা করুন। আপনার ফোন থেকে টেস্ট নম্বরে একটা মেসেজ লিখুন। সার্ভারে একটা POST আসা উচিত, আর বট উত্তর দিলে সব ঠিক আছে।
Development mode নিয়ে অ্যাপ প্রকাশ না করা পর্যন্ত Meta-র ড্যাশবোর্ড একটা সতর্কবার্তা দেখায়, যে আসল মেসেজ নাও আসতে পারে। আমার পরীক্ষায় আমার যাচাই করা নম্বর থেকে লেখা মেসেজ ঠিকই পৌঁছেছিল, তবে Meta নিয়ম বদলাতে পারে। টেস্ট নম্বর দিয়ে শুধু আপনার যাচাই করা নম্বরগুলোর সাথেই কথা বলা যায়। অন্যদের জন্য খুলতে নিজের আসল নম্বর যোগ করা আর Business verification লাগে, সেটা Meta-র গাইডে আছে।

অফিসিয়াল গাইড: শুরু করার গাইড · Webhooks · Access tokens · মেসেজের সীমা · দাম

মেসেজ কীভাবে আসে

ইউজার লিখলে Meta আপনার ঠিক করে দেওয়া ঠিকানায় একটা POST পাঠায়। একটা ভালো webhook এই কাজগুলো করে।

  1. সই যাচাই। Meta প্রতিটা অনুরোধের সাথে X-Hub-Signature-256 হেডার দেয়। এটা অনুরোধের পুরো বডির HMAC-SHA256, আপনার App Secret দিয়ে বানানো। নিজে একই হিসাব করে না মিললে অনুরোধ বাদ দিন। নইলে যে কেউ আপনার ঠিকানায় নকল মেসেজ পাঠাতে পারবে।
  2. একই মেসেজ দুইবার না। Meta কখনো একই মেসেজ আবার পাঠায়। মেসেজের id মনে রেখে আগে দেখা মেসেজ বাদ দিন।
  3. "পড়েছি" আর "typing…"। ইচ্ছে হলে মেসেজটা read মার্ক করুন আর ইউজারকে typing বুদবুদ দেখান। উত্তর আসতে সময় লাগলে ব্যবহারকারীর ভালো লাগে।
  4. উত্তর ঠিক করা। কী উত্তর যাবে, সেটা আপনার যুক্তি ঠিক করে। কোনো AI দিয়ে হতে পারে, বা বাটন-মেনু দিয়ে।
  5. উত্তর পাঠানো। উত্তর পাঠিয়ে Meta-কে সবসময় 200 ফেরত দিন। নইলে Meta ধরে নেয় আপনি মেসেজ পাননি, আর একই মেসেজ আবার পাঠায়।
sequenceDiagram
  participant U as ইউজার
  participant M as Meta
  participant S as বটের সার্ভার
  participant A as ডেমো API
  U->>M: Queue Pro লেখে
  M->>S: POST webhook
  S->>S: সই ও ডুপ্লিকেট যাচাই
  S->>M: read ও typing
  S->>A: GET banks
  A-->>S: ব্যাংকের তালিকা JSON
  S->>M: POST messages লিস্ট মেনু
  M->>U: ব্যাংকের লিস্ট
        
"Queue Pro" লিখলে কী ঘটে।

Meta যা পাঠায়

POSTআপনার webhook-এর ঠিকানায়, Meta থেকে আসে
{
  "entry": [{
    "changes": [{
      "value": {
        "contacts": [{ "wa_id": "8801XXXXXXXXX", "profile": { "name": "Rahim" } }],
        "messages": [{
          "id": "wamid.HBgL...",
          "from": "8801XXXXXXXXX",
          "type": "text",
          "text": { "body": "Queue Pro" }
        }]
      }
    }]
  }]
}

ইউজার লিস্ট বা বাটন ট্যাপ করলে type হয় interactive, আর text-এর জায়গায় থাকে interactive.list_reply বা button_reply। এতে বেছে নেওয়া সারির id আর title আসে। একটা ভালো কৌশল হলো সারির id-তে আগের বাছাইগুলো লিখে রাখা (যেমন q:b:dbbl), তাহলে বটকে আলাদা করে কিছু মনে রাখতে হয় না।

প্রথমবার সংযোগ যাচাই

Meta-তে webhook বসানোর সময় Meta একটা GET পাঠিয়ে দেখে ঠিকানাটা সত্যিই আপনার কি না।

GETwebhook-এর ঠিকানা ?hub.mode=subscribe & hub.verify_token=… & hub.challenge=12345
hub.verify_token  =  আপনি Meta-তে যে গোপন শব্দ দিয়েছেন, সেটার সাথে মিললে
উত্তর            =  200 এবং বডিতে শুধু hub.challenge-এর মান (12345)
না মিললে          =  403

WhatsApp-এ মেসেজ কীভাবে পাঠাই

সব ধরনের মেসেজ একই ঠিকানায় যায়। শুধু বডির type আর তার ভেতরের অংশ বদলায়।

POSThttps://graph.facebook.com/v21.0/PHONE_NUMBER_ID/messages
Authorization: Bearer ACCESS_TOKEN
Content-Type: application/json

PHONE_NUMBER_ID আপনার WhatsApp নম্বরের আইডি, Meta-র API Setup পেজে পাওয়া যায়। ACCESS_TOKEN হলো আপনার অনুমতির চাবি। এটা গোপন রাখুন, কোডের ভেতরে বা পাবলিক রিপোতে রাখবেন না।

সাধারণ লেখা

type: text
{
  "messaging_product": "whatsapp",
  "to": "8801XXXXXXXXX",
  "type": "text",
  "text": { "body": "⏰ Reminder: test vaccination" }
}

বাটন (সর্বোচ্চ ৩টা)

type: interactive, button
{
  "messaging_product": "whatsapp",
  "to": "8801XXXXXXXXX",
  "type": "interactive",
  "interactive": {
    "type": "button",
    "body": { "text": "Done or need more time?" },
    "action": {
      "buttons": [
        { "type": "reply", "reply": { "id": "done", "title": "Done" } },
        { "type": "reply", "reply": { "id": "snooze1h", "title": "Remind in 1 hour" } }
      ]
    }
  }
}

লিস্ট মেনু (সর্বোচ্চ ১০ সারি)

type: interactive, list
{
  "messaging_product": "whatsapp",
  "to": "8801XXXXXXXXX",
  "type": "interactive",
  "interactive": {
    "type": "list",
    "body": { "text": "Please choose your bank." },
    "action": {
      "button": "Choose bank",
      "sections": [{
        "title": "Menu",
        "rows": [
          { "id": "q:b:dbbl", "title": "1. DBBL" },
          { "id": "q:b:brac", "title": "2. BRAC BANK" },
          { "id": "q:b:ific", "title": "3. IFIC BANK" }
        ]
      }]
    }
  }
}

ছবি

type: image
{
  "messaging_product": "whatsapp",
  "to": "8801XXXXXXXXX",
  "type": "image",
  "image": {
    "link": "https://example.com/ticket.png",
    "caption": "Thank you for using QueuePro.\nYour Token Number is A-001"
  }
}

ছবি আপনি আপলোড করেন না। Meta নিজে link থেকে ছবিটা নামিয়ে নেয়, তাই লিংক ইন্টারনেট থেকে খোলা যেতে হবে। ফরম্যাট PNG বা JPEG, SVG চলে না।

"পড়েছি" ও typing

status: read
{
  "messaging_product": "whatsapp",
  "status": "read",
  "message_id": "wamid.HBgL...",
  "typing_indicator": { "type": "text" }
}
২৪ ঘণ্টার নিয়ম ইউজারের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টা পর্যন্ত আপনি উপরের সব ধরনের মেসেজ পাঠাতে পারেন। এর পরে শুধু আগে থেকে অনুমোদিত template মেসেজ চলে, যার জন্য আলাদা খরচ লাগে। তাই সময় ধরে পাঠানো মেসেজের পরিকল্পনা এই নিয়ম মাথায় রেখে করতে হয়।

অন্য API থেকে তথ্য আনা

ব্যাংক-কিউ ডেমোর সব মেনু বট একটা ডেমো API থেকে আনে। বট এটাকে সত্যিকারের HTTP কলে ডাকে। ফলে প্রতিটা মেসেজের পেছনে কোন কল গেল, তার ঠিকানা, স্ট্যাটাস আর সময় আলাদাভাবে দেখা যায়।

কলঠিকানার শেষ অংশকী করেসুরক্ষা
GET/banksব্যাংকের তালিকাসবার জন্য খোলা
GET/branches?bankId=dbblওই ব্যাংকের শাখাসবার জন্য খোলা
GET/services?bankId=…&branchId=…সার্ভিসের তালিকাসবার জন্য খোলা
POST/tokensটোকেন বানায়গোপন চাবি লাগে
POST/serveটোকেনকে কাউন্টারে ডাকেগোপন চাবি লাগে
POST/feedbackরেটিং বা মন্তব্য সেভ করেগোপন চাবি লাগে

যে কলগুলো তথ্য লেখে (POST), সেগুলো একটা গোপন চাবি ছাড়া চলে না। শুধু বটের সার্ভার সেই চাবি জানে। যে কলগুলো শুধু তালিকা দেখায় (GET), সেগুলো খোলা রাখা যায়, কারণ সেখানে গোপন কিছু নেই।

তালিকার কল ও উত্তর

GET/banks
{
  "success": true,
  "banks": [
    { "id": "dbbl", "name": "DBBL" },
    { "id": "brac", "name": "BRAC BANK" },
    { "id": "ific", "name": "IFIC BANK" }
  ]
}

টোকেন নেওয়ার উত্তর (সরলীকৃত)

POST/tokens
{
  "success": true,
  "token": {
    "tokenNo": "A-001",
    "bank": "DBBL",
    "branch": "Gulshan Branch",
    "service": "Account Opening",
    "path": "2nd Floor",
    "menu": "Main Menu",
    "subMenu": "Accounts"
  }
}

টোকেন নম্বর হয় সার্ভিসের অক্ষর আর তিন অঙ্কের সংখ্যা, যেমন A-001। সংখ্যাটা প্রতিদিন, প্রতিটা ব্যাংক, শাখা ও সার্ভিসের জন্য আলাদাভাবে ১ থেকে বাড়ে। একই সংখ্যা দুজনকে না দিতে ডেটাবেসের একটা অংশ-না-করা (atomic) বাড়ানোর কাজ ব্যবহার হয়।

ডিবাগের জন্য প্রতিটা কল লিখে রাখা

বট প্রতিটা API কলের একটা ছোট রেকর্ড মেসেজের সাথে রাখে। এতে মেসেজের পেছনের কল সহজে বোঝা যায়, আর কিছু ভুল হলে কোন ধাপে হলো ধরা যায়।

একটা রেকর্ড
{
  "label": "Get banks",
  "method": "GET",
  "url": "https://example.com/api/demo/queuepro/banks",
  "status": 200,
  "ms": 42,
  "request": "",
  "response": "{\"success\":true,\"banks\":[...]}"
}

রেকর্ডে কখনো গোপন চাবি লিখবেন না, আর বড় উত্তর ছেঁটে রাখুন।

ডেমোতে ইউজারের প্রতিটা ধাপ

ডেমোর গল্প এমন: ইউজার ব্যাংক বেছে শাখা বেছে সার্ভিস বাছে, বট একটা টোকেন-টিকিট ছবি পাঠায়, একটু পরে কাউন্টারে ডাকে, তারপর রেটিং চায়।

ধাপইউজারAPI কলবটের মেসেজ
1Queue Pro লেখেGET /banksব্যাংকের লিস্ট
2ব্যাংক ট্যাপ করেGET /branchesশাখার লিস্ট
3শাখা ট্যাপ করেGET /servicesসার্ভিসের লিস্ট
4সার্ভিস ট্যাপ করেPOST /tokensটিকিটের ছবি, ক্যাপশনে টোকেন নম্বর
5প্রায় ১ মিনিট পর (নিজে থেকে)POST /serve"You are serving counter number N"
6আরও প্রায় ১ মিনিট পরনেই৫ তারার রেটিং লিস্ট
7তারা ট্যাপ করেPOST /feedback (রেটিং)ধন্যবাদ, ঐচ্ছিক মন্তব্য চায় (Skip বাটন)
8মন্তব্য লেখে বা Skip করেPOST /feedback (মন্তব্য)ধন্যবাদ

টিকিটের ছবিটা সার্ভারেই আঁকা হয়: শাখা, সার্ভিস, টোকেন নম্বর, একটা QR কোড, কোন তলায় যেতে হবে, তারিখ, সময় আর ব্যাংকের নাম। ছবির লিংকটা সই করা থাকে, যাতে কেউ নকল টিকিট বানাতে না পারে।

সময় ধরে মেসেজ কীভাবে যায়

"১ মিনিট পর কাউন্টারে ডাকা" বা "সকাল ৯টায় মনে করানো" ইউজারের কোনো মেসেজের জবাব না। তাই webhook এখানে কাজে আসে না। এর জন্য একটা টাইমার লাগে।

  1. একটা টাইমার প্রতি মিনিটে সার্ভারের একটা ঠিকানা খোলে। এটা কোনো বাইরের পরিষেবা হতে পারে।
  2. সার্ভার ডেটাবেসে দেখে কার সময় হয়ে গেছে। যেমন রিমাইন্ডার বা টোকেন।
  3. প্রতিটার জন্য আগে ডেটাবেসে "আমি নিয়েছি" লেখে, তারপর মেসেজ পাঠায়। এতে দুটো টাইমার একসাথে চললেও একই মেসেজ দুইবার যায় না। পাঠানো ব্যর্থ হলে চিহ্নটা তুলে নেয়, যাতে পরের মিনিটে আবার চেষ্টা হয়।

টাইমার মিনিটে একবার চলে বলে মেসেজ কয়েক সেকেন্ড থেকে ১-২ মিনিট দেরিতে আসতে পারে।

নিজে চেষ্টা করুন

টার্মিনালে curl দিয়ে এই কলগুলো চালানো যায়। বড় অক্ষরের শব্দগুলো নিজের মান দিয়ে বদলান।

সরাসরি WhatsApp-এ মেসেজ পাঠানো

terminal
curl -X POST "https://graph.facebook.com/v21.0/PHONE_NUMBER_ID/messages" \
  -H "Authorization: Bearer ACCESS_TOKEN" \
  -H "Content-Type: application/json" \
  -d '{"messaging_product":"whatsapp","to":"8801XXXXXXXXX","type":"text","text":{"body":"Hello from curl"}}'

ইউজার আগের ২৪ ঘণ্টায় আপনার নম্বরকে লিখে থাকলে মেসেজ পৌঁছাবে। না লিখে থাকলে Meta error দেবে, কারণ তখন template লাগে।

webhook-এর হ্যান্ডশেক

terminal
curl "https://YOUR-SERVER/webhook?hub.mode=subscribe&hub.verify_token=YOUR_SECRET_WORD&hub.challenge=12345"
# সঠিক হলে 12345 ফেরত আসে

WhatsApp Cloud API webhook verified, কিন্তু মেসেজ আসছে না? সমাধান

এই ডেমোর দ্বিতীয় বট বানাতে গিয়ে পাওয়া একটা বাস্তব ঘটনা, আর কোন ক্রমে কারণ খুঁজে বের হলো তার বিবরণ। WhatsApp webhook verified হয়েছে অথচ মেসেজ আসছে না, এমন হলে প্রথমে এগুলো মিলিয়ে দেখতে পারেন।

সমস্যা

Meta Developers-এ Callback URL সেভ ও verify হয়েছিল, আর messages ফিল্ডও subscribe করা ছিল। ড্যাশবোর্ডের টেস্ট payload ঠিকই দেখাচ্ছিল: object ছিল whatsapp_business_account, field ছিল messages, আর messages[0].text.body ছিল Hi। কিন্তু আসল মেসেজ পাঠালে সার্ভারের runtime log-এ কোনো POST আসেনি, আর ডেটাবেসেও ওই বটের কোনো গ্রাহক বা মেসেজ ছিল না।

একই সার্ভারে প্রথম বটটা ঠিকমতো মেসেজ পাচ্ছিল। তাই সার্ভারের কোড আর ডেটাবেসকে প্রথমে সন্দেহ করা হয়নি। খোঁজ গেল Meta-র দিকে: অ্যাপ, WhatsApp Business Account (WABA) আর ডেলিভারির পথে।

এই ঘটনায় কারণ

অ্যাপের webhook সেটিং আর messages ফিল্ড আগে থেকেই ঠিক ছিল। কিন্তু দ্বিতীয় অ্যাপটি ফোন নম্বরের মালিক WABA-তে subscribe করা ছিল না। WABA-র subscribed apps তালিকায় অ্যাপটি ছিলই না। এ দুটো আলাদা সেটিং: ফিল্ড subscription ঠিক করে কী পাঠানো হবে, আর WABA subscription ঠিক করে এই অ্যাকাউন্টের ইভেন্ট কোন অ্যাপ পাবে।

handshake সফল হওয়া যতটা মনে হয় তার চেয়ে কম প্রমাণ করে GET যাচাই শুধু দেখায় যে Meta আপনার ঠিকানায় পৌঁছাতে পারছে আর verify token মিলেছে। এর মানে এই না যে পরের POST ইভেন্টগুলোও আসবে।

সমাধান: অ্যাপটিকে WABA-তে subscribe করুন

যে অ্যাপের জন্য এটা করছেন তারই টোকেন দিয়ে Graph API কল করুন, আর টোকেনটির ওই WABA ম্যানেজ করার অনুমতি থাকতে হবে। vXX.X-এর জায়গায় Meta এখন সমর্থন করে এমন একটা Graph API ভার্সন বসান। আসল মান শুধু নিজের কম্পিউটারে ব্যবহার করুন, পাবলিক পোস্টে কখনো না।

POSTঅ্যাপকে WABA-তে subscribe করা
curl -X POST \
  "https://graph.facebook.com/vXX.X/YOUR_WABA_ID/subscribed_apps" \
  -H "Authorization: Bearer YOUR_ACCESS_TOKEN"

সফল হলে সাধারণত এটা ফেরত আসে:

উত্তর
{
  "success": true
}

এরপর তালিকা পড়ে নিশ্চিত হয়ে নিন:

GETWABA-তে subscribe করা অ্যাপের তালিকা
curl -X GET \
  "https://graph.facebook.com/vXX.X/YOUR_WABA_ID/subscribed_apps" \
  -H "Authorization: Bearer YOUR_ACCESS_TOKEN"

উত্তরে একটা data তালিকা থাকে। তার মধ্যে নিজের অ্যাপের ID বা নাম খুঁজুন। না পেলে আবার চেষ্টার আগে দেখুন: টোকেনটি সত্যিই ওই অ্যাপের কি না, টোকেনে whatsapp_business_management অনুমতি আছে কি না, আর WABA ID-টা আপনার ফোন নম্বরের মালিক WABA-র কি না। শুধু success: true দেখে ধরে নেবেন না যে মেসেজ পৌঁছাবে। শেষে একটা আসল টেস্ট মেসেজ পাঠান (নিচের ৬ নম্বর ধাপ)। রিকোয়েস্টের সঠিক রূপ Meta-র বর্তমান ডকুমেন্টেশনে মিলিয়ে নিন, কারণ Meta তা বদলাতে পারে।

যাচাইয়ের তালিকা

  1. Callback URL পাবলিক আর HTTPS। Meta কোনো প্রাইভেট ঠিকানায় পৌঁছাতে পারে না।
  2. GET যাচাই সফল। verify token মিলছে আর উত্তর ঠিক hub.challenge মান (দেখুন মেসেজ কীভাবে আসে)।
  3. messages ফিল্ড subscribe করা আছে অ্যাপের webhook সেটিংয়ে।
  4. আপনার অ্যাপ WABA-র subscribed_apps তালিকায় আছে। ফিল্ড subscription আর WABA subscription আলাদা।
  5. Phone Number ID ওই WABA-র। Phone Number ID, WABA ID আর App ID গুলিয়ে ফেলবেন না।
  6. নতুন একটা WhatsApp মেসেজে POST আসে হোস্টিংয়ের runtime log-এ। পুরোনো টেস্ট payload না, নতুন মেসেজ পাঠান।
  7. সই যাচাই ঠিক secret আর হুবহু raw body দিয়ে হচ্ছে। X-Hub-Signature-256 App Secret দিয়ে না-পার্স-করা বাইটের উপর হিসাব করুন। JSON আবার সাজিয়ে নিলে ফল অন্য আসে।
  8. ইনকামিং মেসেজ আর ডেলিভারি আপডেট আলাদা করা হচ্ছে। মেসেজ থাকে value.messages-এ। আপনার পাঠানো মেসেজের আপডেট থাকে value.statuses-এ, ওগুলোকে গ্রাহকের মেসেজ ধরবেন না।
  9. বট মেসেজ প্রসেস করছে আর উত্তর Meta গ্রহণ করছে। পাঠানো কলের উত্তর আর পরে তার স্ট্যাটাস আপডেট দেখুন।
ডেটাবেস খালি মানেই প্রমাণ না কালেকশন খালি থাকলে এটা প্রমাণ হয় না যে Meta কিছু পাঠায়নি। সই যাচাইয়ে আটকে যাওয়া বা সেভ করার আগে ক্র্যাশ করা রিকোয়েস্টেও ডেটাবেস খালি থাকে। লগ দেখে আলাদা করুন: POST এসেছিল কি না, কোন স্ট্যাটাস কোড পেয়েছিল, আর প্রসেসিং লগে কী লেখা ছিল।

সমস্যা নির্ণয়ের ছক

প্রতিটি সারি খতিয়ে দেখার একটা সূত্র, চূড়ান্ত রায় না।

লক্ষণসম্ভাব্য কারণপরের কাজ
GET যাচাই সফল, কিন্তু সার্ভারে কোনো POST আসে নাঅ্যাপ WABA-তে subscribe করা নাও থাকতে পারে, ফিল্ড বাদ থাকতে পারে, অথবা আপনি এই অ্যাপের নম্বর বাদ দিয়ে অন্য নম্বরে লিখছেনsubscribed_apps তালিকা দেখুন, messages ফিল্ড আবার দেখুন, Phone Number ID মেলান, নতুন মেসেজ পাঠান
POST আসে আর 401 ফেরত যায়সই যাচাই ব্যর্থ: ভুল App Secret (যেমন অন্য অ্যাপের) অথবা বদলে যাওয়া request bodyযে অ্যাপ webhook পাঠায় তার secret ব্যবহার করুন আর raw body দিয়ে সই মেলান
POST সফল, কিন্তু ডেটাবেস খালিমেসেজ ছাঁকনিতে বাদ পড়েছে (allow-list, ডুপ্লিকেট, শুধু statuses) অথবা সেভ ব্যর্থপ্রসেসিং লগ পড়ুন আর payload-এ কী ছিল দেখুন
মেসেজ সেভ হয়, কিন্তু উত্তর যায় নামেয়াদ-শেষ বা ভুল access token, ভুল Phone Number ID, অথবা পাঠানোর ত্রুটিপাঠানো কলের উত্তর লগ করুন আর তার error code পড়ুন
স্ট্যাটাস আপডেটে error code 131000Meta এটাকে সাধারণ (generic) ত্রুটি হিসেবে তালিকাভুক্ত করেছে, তাই কোড দেখে কারণ বোঝা যায় নাস্ট্যাটাস payload-এর error title আর বিবরণ পড়ুন, একবার আবার চেষ্টা করুন, আর Meta-র error code তালিকার সাথে মেলান
GET /{WABA_ID}/subscribed_apps-এ আপনার app ID নেইঅ্যাপ ওই WABA-তে subscribe করা নেই, অথবা অন্য WABA-তে বা অন্য অ্যাপের টোকেনে প্রশ্ন করা হয়েছেটোকেন, তার অনুমতি আর WABA ID দেখুন, তারপর subscribe করে আবার তালিকা দেখুন

নিজের কম্পিউটার থেকে webhook টেস্ট করা

Meta-র সার্ভার localhost, 127.0.0.1 বা ঘরের নেটওয়ার্কের প্রাইভেট ঠিকানা খুলতে পারে না। নিজের কম্পিউটারে চলা webhook টেস্ট করতে ngrok-এর মতো একটা টানেল দিয়ে তা বাইরে খুলে দিন। সার্ভার পোর্ট 3000-এ চললে:

টার্মিনাল
ngrok http 3000

ngrok একটা পাবলিক HTTPS ঠিকানা দেয়। সেটাই Callback URL, এর পর আপনার আসল webhook পথ, যেমন https://YOUR-TUNNEL-URL/webhook। পথটা আপনার রুটের সাথে মিলতে হবে, ডেভেলপমেন্ট সার্ভার চালু রাখতে হবে, আর টানেলের ঠিকানা বদলালে Meta-তে Callback URL-ও বদলাতে হতে পারে। সার্ভার আগে থেকেই পাবলিক HTTPS ঠিকানায় deploy করা থাকলে টানেলের বদলে সেটাই ব্যবহার করতে পারেন।

সম্পর্কিত: curl দিয়ে handshake টেস্ট আর সাধারণ ভুলের ছক।

শুরুতেই যা জানা থাকলে সময় বাঁচে

ভুল বা লক্ষণকারণকী করবেন
কিছু ঘণ্টা পর বট আর উত্তর দেয় না, Meta 401 দেয় (কোড 190)Meta-র API Setup পেজের অস্থায়ী টোকেন কয়েক ঘণ্টায় মেয়াদ হারায়Business Settings-এর System User দিয়ে মেয়াদহীন টোকেন বানিয়ে ব্যবহার করুন
একই মেসেজের উত্তর বারবার আসেwebhook 200 ফেরত দিচ্ছে না, তাই Meta আবার পাঠাচ্ছেসই যাচাইয়ের পর সবসময় 200 দিন, আর মেসেজের id মনে রাখুন
মেসেজ পাঠাতে গেলে error আসেইউজারের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছেঅনুমোদিত template ব্যবহার করুন, বা ২৪ ঘণ্টার ভেতরে পাঠান
কেউ নকল মেসেজ পাঠাতে পারছেwebhook সই যাচাই করছে নাX-Hub-Signature-256 যাচাই করুন
পরিবেশের মান বদলালাম, কিন্তু আগের মতোই চলছেহোস্টিং-এ নতুন মান আবার ডিপ্লয় ছাড়া চালু হয় নাপরিবর্তনের পর আবার ডিপ্লয় করুন
কোড আর গোপন তথ্য আলাদা রাখুন টোকেন, App Secret, API-র গোপন চাবি, এগুলো কখনো কোডের ফাইলে বা স্ক্রিনশটে রাখবেন না। হোস্টিং-এর "environment variables"-এ রাখুন।